কাঁথি হাসপাতালকে ব্লাড ট্রান্সমিশন ভ্যান প্রদান করলেন মমতা
দি নিউজ লায়ন; মারন ভাইরাস করোনার প্রকোপ বাড়ছে।এই অবস্থায় রক্তদান শিবির গুলি বন্ধ থাকায় হাসপাল গুলিতে রক্তের যোগানে টান পড়েছে।সেই সমস্যায় আছে কাঁথি মহকুমা হাসপাতালও।তবে এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বিন্দ্যোপাধ্যায়।কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাডব্যাংকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় স্বাস্থ্য দফতর অত্যাধুনিক বিটি( ব্লাড ট্রান্সমিশন) ভ্যান প্রদান করলো।
এই ভ্যান আসায় কোভিড পরিস্থিতিতে রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বাতানুকূল বিটি ভ্যানে সুসজ্জিত ও স্বয়ংক্রিয় প্যান্ডেলের সংস্থানের পাশাপাশি তিনটি বেড, টিভি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির পাশাপাশি ইয়াস দুর্যোগের ভ্রুকুটির প্রেক্ষাপটে কয়েকদিন ব্লাড সংগ্রহ শিবির আয়োজিত না হওয়ায় ব্লাডব্যাঙ্ক এখন রক্তশূন্যতায় ভুগছে। গত শনিবার কাঁথি পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়।
তার পরে কোন রক্তদান শিবির আয়োজিত হয় নি। ফলে রক্তের সঙ্কট চরমে। ইয়াস প্রাকৃতিক দুর্যোগের ফলে হতাহত হলে রক্তের প্রয়োজনীয়তা দেখা দিবে।থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে রক্ত সঙ্কট চরম আকার ধারন করেছে। দৈনন্দিন অপারেশন সহ চিকিৎসার প্রয়োজনে ব্লাডব্যাংকে রক্তের আকালে ডাক্তার, রোগী ও পরিবারপরিজন দিশেহারা।
কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান, ত্রিস্তর পঞ্চায়েত ও বিভিন্ন ছাত্র-যুব-শ্রমিক সংগঠন কে নিয়মিত রক্তদান শিবির আয়োজনে উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন। সেই সাথে জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরি কে সারা জেলা জুড়ে রক্তদান শিবির আয়োজনে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান মামুদ হোসেন।

Post a Comment